শিরোনাম :
টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
হাম ও অন্যান্য রোগের টিকা কেনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো প্রকার অনিয়ম ও
বিচারপতি রেজাউলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯ শিশু
সারা দেশে হঠাৎ করে উদ্বেগ জাগিয়েছে হাম রোগ। প্রতিদিনই ঝরছে প্রাণ। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে
মারা গেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। গতকাল রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
পিএসএলে নতুন রেকর্ড গড়লেন নাহিদ রানা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পেয়েছিলেন সব মিলিয়ে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে তানজিদ হাসান তামিম ছাড়া
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য আরও সময় পেলেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে জাতীয় দল বা বিশ্বকাপের ভাবনা থেকে এখনই সরিয়ে দিচ্ছেন না সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি
এনওসির মেয়াদ বাড়লো রানা ও শরিফুলের
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি: লেবাননে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রাণঘাতী হামলায় আইসিআরসির ক্ষোভ
৮ এপ্রিল ২০২৬ | জেনেভা International Committee of the Red Cross (আইসিআরসি) লেবাননের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আজকের তীব্র সামরিক অভিযানের পর ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর ক্ষোভ প্রকাশ করেছে। লেবাননে আইসিআরসির প্রধান প্রতিনিধি অ্যাগনেস ধুর বলেন, “লেবাননের মানুষ একটি যুদ্ধবিরতির আশায় দিন গুনছিলেন। কিন্তু হঠাৎ একের পর এক প্রাণঘাতী হামলা দেশজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন, “অনেকেই যখন নিজেদের বাড়িতে ফেরার আশায় দিন গুনছিলেন, তখন তারা এখন রাস্তায় ও হাসপাতালে ছুটছেন, হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজতে কিংবা এমন এক নিরাপত্তার আশায়, যা দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে।” বিস্তৃত এলাকা জুড়ে রাজধানী বৈরুতসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে, এসব হামলার আগে কার্যকর কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। দিনের বেলায় জনবহুল এলাকায় চালানো এই হামলায় শতাধিক মানুষ নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন—যাদের মধ্যে নারী, শিশু এবং চিকিৎসাকর্মীরাও রয়েছেন। অনেকেই এখনও নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। আইসিআরসির অংশীদার লেবানিজ রেড ক্রস (এলআরসি) এই সংকটে সম্মুখসারিতে থেকে কাজ করছে। প্রতিকূল পরিস্থিতি এবং ধ্বংসস্তূপে অবরুদ্ধ সড়ক সত্ত্বেও তারা দ্রুত নিহতদের সরিয়ে নেওয়া এবং আহতদের হাসপাতালে পৌঁছে দিতে কাজ করছে। দেশজুড়ে বেসামরিক মানুষদের কাছে পৌঁছাতে এলআরসি ১০০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে, যা এক অসাধারণ মানবিক প্রচেষ্টা। আইসিআরসি স্থানীয় কর্তৃপক্ষ এবং এলআরসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে অতিরিক্ত রোগীর চাপে থাকা চিকিৎসা কেন্দ্রগুলোকে সহায়তা করা যায়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা সামগ্রী ও কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবাগুলোকেও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এই অঞ্চলে যেকোনো সমন্বিত সমঝোতায় লেবাননের বেসামরিক মানুষের নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদার বিষয়টি অবশ্যই অগ্রাধিকার পেতে হবে। টানা পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতার পর মানুষ এখন জরুরিভাবে স্বস্তির নিঃশ্বাস নিতে চায়।
কুতুবদিয়ায় বরযাত্রীর গাড়ি পুকুরে, শিশুসহ ৪ জন আহত
নজরুল ইসলাম, কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় বরযাত্রীবাহী একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। রোববার
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস
মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস । যার কারনে


















