Dhaka ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার উদ্দেশে মাতৃভূমি ছাড়লেন হাদি, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স আজ দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। হাদির সঙ্গের রয়েছে তার দুই ভাই।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রবিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।

এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় তাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দেয়ার সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

চিকিৎসার উদ্দেশে মাতৃভূমি ছাড়লেন হাদি, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

Update Time : ১২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫