সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ৩৫৭ ফিলিস্তিনি নিহত

প্রতিনিধি: / ৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৯০৩ জন আহত হয়েছেন বলে গত রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অক্টোবর ১০ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব হতাহতের ঘটনা ঘটে বলে আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এ সময় ৩৮ জনকে নির্বিচারে আটক করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ৫৯১টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে— বেসামরিক মানুষের ওপর সরাসরি গুলিবর্ষণ,বাড়িঘর ও তাবুতে হামলা, গোলাবর্ষণ, ঘরবাড়ি ভেঙে ফেলা। তাদের মতে, এই সব লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল ‘চুক্তিকে দুর্বল করে দিতে এবং গাজায় একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে’ বদ্ধপরিকর, যা এই অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সরকারি মিডিয়া অফিস আরো বলেছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে বারবার পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, যাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ বাড়ানো যায় এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া যায়। এটি জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। উল্লেখ্য, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সমর্থনে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে দুই বছরের ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু।


এই বিভাগের আরো খবর