সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৫ বছর পর ফিরছে ‘নায়ক’র সিকুয়েল

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:২০০১ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘নায়ক’ আজও দর্শকের মনে সমানভাবে জায়গা করে আছে। অনিল কাপুর ও অমরেশ পুরীর শক্তিশালী অভিনয়, রাজনৈতিক প্রেক্ষাপট ও সময়োপযোগী গল্প-সব মিলিয়ে সিনেমাটি হয়ে উঠেছিল কালজয়ী। মুক্তির ২৫ বছর পেরিয়ে গেলেও বর্তমান সমাজ ও বাস্তবতায় সিনেমাটির গুরুত্ব এখনো অটুট। তবে হঠাৎ করেই নতুন করে আলোচনায় এসেছে ‘নায়ক’। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছেন অনিল কাপুর। এই খবরে দর্শকদের মনে একটাই প্রশ্ন-তাহলে কি ২৫ বছর পর আবার বড়পর্দায় ফিরছে ‘নায়ক’? বলিউড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে নতুন করে ভাবছেন অনিল কাপুর। এর গল্প ২০০১ সালে যেমন প্রাসঙ্গিক ছিল, ২০২৬ সালেও তা একইভাবে প্রাসঙ্গিক-এই বিশ্বাস থেকেই দর্শকদের কাছে ‘নায়ক’সিনেমাটিকে নতুন রূপে ফিরিয়ে আনার আগ্রহ তার। যদিও ঠিক কীভাবে বা কোন মাধ্যমে সিনেমাটি ফেরানো হবে, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি অভিনেতা। অমরেশ পুরী আর বেঁচে না থাকলেও সিনেমার অন্যান্য কলাকুশলীদের অনেকেই এখনো সক্রিয় রয়েছেন। ফলে ‘নায়ক’র দ্বিতীয় পর্ব তৈরির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। উল্লেখ্য, ‘নায়ক’ সিনেমার জন্য অনিল কাপুরই প্রথম পছন্দ ছিলেন না। শুরুতে ছবিটির জন্য আমির খান ও শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হলেও তারা দুজনেই তা প্রত্যাখ্যান করেন। এরপর সুযোগ আসে অনিল কাপুরের হাতে-আর বাকিটা ইতিহাস। এখন দেখার বিষয়, দর্শকদের ভালোবাসায় ভর করে ‘নায়ক’ কি নতুন অবতারে আবার ফিরতে চলেছে কিনা।

 


এই বিভাগের আরো খবর