সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন চার সিনেমা চুক্তিবদ্ধ হলেন নাজিফা তুষি

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিনোদন:ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও আবার অন্তরালে চলে যান। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তার। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন তুষি। ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে ‘রইদ’ ছবির। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে। ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’ও এ বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা। এদিকে রায়হান রাফীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তুষি। ‘প্রেশার কুকার’ নামের সিনেমাটি তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে। তবে এখনই সিনেমা নিয়ে কোনো কথা বলতে রাজি নন অভিনেত্রী। তিনি বলেন, ‘টিম থেকে নিষেধ আছে সিনেমাটি নিয়ে কোনো কথা বলার ব্যাপারে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ জানা গেছে, সিনেমাটি এই বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রসঙ্গে তুষি বলেন, ‘হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। এর মধ্যে চারটি সিনেমার ঘোষণা এসেছে। চারটি চার রকমের সিনেমা। চারজন ভিন্ন নির্মাতা, ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র।’ ‘রইদ’ ছবিতে নাজিফা তুষির চরিত্রের কোনো নাম নেই। তার পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। তুষি জানান, এ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাকে। কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তুষি। এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে এ সিনেমায়। এতেও তুষির সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শুটিং শেষে এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে। আর ‘আন্ধার’ নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে; যেখানে তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। তবে এখনই সিনেমার গল্প নিয়ে বিস্তারিত জানাতে চান না তিনি। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত নভেম্বরে শুটিং শেষে নির্মাতা জানিয়েছিলেন, সম্পাদনার কাজ শেষে এ বছর মুক্তি পাবে ‘আন্ধার’। এছাড়াও আরেকটি ওয়েব সিরিজে দেখা যাবে নাজিফা তুষিকে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিরিজের নাম এখনো প্রকাশ হয়নি। তেমন কিছু বিস্তারিতও জানা যায়নি।


এই বিভাগের আরো খবর