সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উর্বশী নিজেই নিজেকে ট্রল করলেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের ঝলক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। তিনি ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ের পর এবং ২০১৫ সালে মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। তবে বিনোদন জগতে পা দেওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ড, নিজের বক্তব্য ও লুকের জন্য মাঝে মধ্যেই নেটিজেনদের কাছে ট্রলের শিকার হন তিনি। তবে এবার ভিন্নভাবে ট্রল হয়েছেন অভিনেত্রী। নিজেই নিজেকে ট্রল করেছেন। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন উর্বশী রাউতেলা। এ ভিডিওতে অভিনেত্রীকে একটি বিজ্ঞাপনের জন্য নিজেকে ট্রল করতে দেখা যায়। ভিডিওতে উর্বশীকে কেএফসির প্রচার করতে দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীর নিজের ট্রলিংয়ের স্টাইলের প্রশংসা করেছেন। একই সঙ্গে কেউ কেউ তাকে ট্রলও করছেন। ভিডিওতে উর্বশী বলেছেন, পিথাগোরাসের পর গণিতে অবদান রাখা প্রথম ব্যক্তি। এর পরে উর্বশী নিজের প্রশংসা করেন এবং বলেন, ওয়ারেন বাফেটের দল তাকে বলেছে যে, তিনি পরবর্তী অর্থমন্ত্রী হতে পারেন। এ বিজ্ঞাপনটি কেএফসির একটি বিজ্ঞাপন। ভিডিওর শেষে দেখা যায়, কেএফসি চিকেন খাচ্ছেন উর্বশী রাউতেলা। এই ভিডিওতে অভিনেত্রী যেভাবে নিজেকে ট্রল করেছেন, তার জন্য লোকেরা প্রশংসা করছেন। এক নেটিজেন লিখেছেন- নিজেকে নিয়ে হাসাহাসি করা সহজ নয়, কিন্তু উর্বশী যেভাবে করছে তা প্রশংসার যোগ্য। আরেক নেটিজেন লিখেছেন- উর্বশী কেএফসির পুরো ফিড তুলে নিয়েছে। আরেক নেটিজেন লিখেছেন- আমার অনেক ভালো লেগেছে। উর্বশী একজন মার্কেটিং জিনিয়াস। কিছু লোক আছেন, যারা এভাবে প্রচারের জন্য উর্বশীকে ট্রল করছেন। একজন লিখেছেন- আপনি শ্রাবণ মাসে মুরগির প্রচার করছেন। আপনার মন্দিরের ভক্তরা কী ভাববেন? একটু তো লজ্জাশরম করুন ম্যাডাম। আরেক নেটিজেন লিখেছেন- আপনাকে আনফলো করলাম। এভাবে পশু হত্যা ও খাওয়া ঠিক নয়।


এই বিভাগের আরো খবর