সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গয়নাসহ ব্যাগ চুরি হলো উর্বশীর!

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি। ভ্রমণের সময় তার সঙ্গে থাকা একটি দামি ব্র্যান্ডের ব্যাগ ও ‘লাবুবু’ পুতুল নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছিল। এবার সেই আলোচিত ব্যাগই রহস্যজনকভাবে গ্যাটউইক বিমানবন্দর থেকে চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন উর্বশী। সামাজিকমাধ্যমে এক পোস্টে উর্বশী জানান, ব্যাগটিতে ছিল প্রায় ৭০ লাখ রুপির দামী গয়না ছিল। তিনি লেখেন, আমি এমিরেটস এয়ারলাইন্সের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী। উইম্বলডন ভ্রমণের পর গ্যাটউইক বিমানবন্দরে আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই চুরি হয়ে গেছে। ব্যাগে সঠিক ট্যাগ ও টিকিট থাকার পরও এ ধরনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তৈরি করে। উর্বশী রাউতেলা কখনও তার পোশাক, কখনও বক্তব্য বা সামাজিকমাধ্যমে ভাইরাল কন্টেন্ট নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন তিনি। এবার গয়নাসহ দামী ব্যাগ হারিয়ে আবারও আলোচনায় উঠে এলেন এই বলিউড অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর