সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীঘি লাল ফ্রকে নজর কাড়লেন

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিজ্ঞতা, অভিনয়ের পরিপক্বতা ও সিনেমার সংখ্যাও দিন দিন বাড়ছে তার ঝুলিতে। সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় দিঘীর পারফরম্যান্স দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি নতুন কোনো সিনেমা নিয়ে সরাসরি আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে দারুণভাবে লাইমলাইটে রয়েছেন দীঘি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি নিয়মিতই ছবি ও নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনুসারীদের সঙ্গে। এর আগেই তার ভক্তদের চমকে দিয়ে দেখা করেছিলেন ব্যান্ড তারকা জেমসের সঙ্গে। গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে দীঘি শেয়ার করেন একগুচ্ছ স্টাইলিশ ছবি। আধুনিক স্থাপত্যশোভিত এক পথ ধরে হাঁটছেন তিনি, কখনও সানগ্লাস হাতে নিয়ে হেসে উঠছেন, আবার কখনও সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছেন মোহনীয় পোজ। দীঘির পরনে ছিল লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস। পোশাকের সঙ্গে মানিয়ে নেওয়া সাজ-পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতি যেন তাকে আরও মোহময় করে তুলেছে। ছবিগুলোর নিচে জমেছে অসংখ্য মন্তব্য-ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার রুচিশীল ফ্যাশন সেন্স ও সৌন্দর্যকে ঘিরে। অনেকেই লিখেছেন, ‘একেবারে সিনেমার দৃশ্য মনে হচ্ছে!’


এই বিভাগের আরো খবর