সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুরনো বক্তব্য ঘিরে ফের আলোচনায় প্রিয়াঙ্কা

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বি-টাউনের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই নিজের মতামত প্রকাশে সাহসী। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যা মনে এসেছে, স্পষ্টভাবে তা বলে গিয়েছেন তিনি। তবে এবার তার এক পুরনো বক্তব্য ফের আলোচনার কেন্দ্রে তিনি । জানালেন তিনি মেয়ে হয়ে মোটেও ভালো নেই। সমাজের গভীরে লুকিয়ে থাকা লিঙ্গবৈষম্যের কুপ্রভাব নিয়ে এই মন্তব্যে এরই মধ্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিমি গেরেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমনকি চুলে করা রংটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়। বিন্দুমাত্র নড়াচড়া করা যাবে না। পোশাকের ক্ষেত্রেও হতে হয় বেশ সচেতন ও যত্নশীল। এ বিষয়টা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বেজায় অস্বস্তিকর। অভিনেত্রী মনে করেন, এই সাজাগোজার থেকে অনেক বেশি শান্তির পুরুষদের ফরমাল লুক। তিনি আরও জানান, অভিনেত্রীদের সাজ পোশাকের জন্যই বেশ কিছুটা সময় বরাদ্দ রাখতে হয়। অনেকটা সময় ধরেই তাদের নিজেকে তৈরি করতে হয়। সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার অভিযোগ একটাই, পুরুষ হলে, এত সমস্যা হয় না, যা মহিলাদের মেকআপ লুক আর পোশাক নিয়ে হয়ে থাকে। এদিকে প্রিয়াঙ্কা চোপড়াই কিন্তু গোটা দেশের কাছে ফ্যাশন আইকন। তার প্রতিটি ফ্যাশন স্টেটমেন্ট সাধারণ মানুষরা নকল করে থাকেন। তবে সে প্রিয়াঙ্কাই খুব একটা খুশি নন এই পোশাক ও সাজ ম্যানেজমেন্টের বিষয়ে। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন মহেশ বাবুর বিপরীতে নির্মাতা এস এস রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমার শুটিং নিয়ে।


এই বিভাগের আরো খবর