সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছেলেকে ‘নেপো কিড’ বলে ধমক দিলেন আমির খান!

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে দারুণ ব্যস্ত বলিউড সুপারস্টার আমির খান। বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এমনকি সম্প্রতি আমির নিজেই জানিয়েছেন, মনে মনে গৌরীকে তিনি ইতোমধ্যেই জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছেন। যদিও প্রাক্তন দুই স্ত্রী ও সন্তানদের সঙ্গেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। কিন্তু এমন সময়ে বড় ছেলে জুনেইদকে প্রকাশ্যে ‘নেপো কিড’ বলে ধমক দিলেন আমির। আর নেটিজেনরাও ভাবতে থাকলেন, তাহলে কি বাবার বিরাগভাজন হয়ে উঠলেন জুনেইদ? সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জামিন পার’। সিনেমা হলে ভালো ব্যবসা করার পর এখন এই ছবি দেখা যাচ্ছে অনলাইনেও, মাত্র ১০০ টাকার বিনিময়ে। আর এই অনলাইন রিলিজের প্রচারের জন্যই আমির বেছে নিলেন অভিনব এক উপায়- নিজের ছেলে জুনেইদকে নিয়ে একটি স্কিট ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনের শুরুতেই দেখা যায় আমির বাড়ি ঢ়ুকেই দেখতে পান একজন বাড়িতে বসেই ‘সিতারে জামিন পার’ দেখছেন। এই দৃশ্য দেখে আমির ভীষণ রেগে যান। তারপরে ওই ব্যক্তির থেকে তিনি শুনতে পান এই পুরো ব্যাপারটাই জুনেইদের মাথা থেকে এসেছে। তাতেই বেশ খানিকটা রেগে আমির ঘরে ঢ়ুকে ছেলেকে বকাবকি করতে শুরু করেন। জুনেইদ বাবাকে শান্ত করতে গেলে তখনই আমির নিজের দুটি ব্যর্থ ছবির নাম মনে করিয়ে দেন ছেলেকে। এরপরেই জুনেইদ বাবাকে তার ওপর ভরসা রাখতে বলেন। কপট রাগ দেখিয়ে আমির ছেলেকে ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন। তবে এটি নিছকই এক অভিনয়। এই কৌশলে হাস্যরসের মাধ্যমে নিজের ছবির প্রচার সারলেন আমির খান। কিন্তু নেটিজেনদের মতে, ভিডিওটির মধ্য দিয়ে স্পষ্ট এক ব্যক্তিগত ইঙ্গিতও রেখে দিয়েছেন অভিনেতা; ছেলে জুনেইদকে নিয়ে হয়তো কোথাও একধরনের অস্বস্তিও অনুভব করছেন তিনি। ভিডিওটি নিয়ে এখন চলছে জোর বিতর্ক। কারণ, ‘নেপো কিড’ শব্দের অর্থ যারা বাবার-মায়ের (অথবা পরিবারের) খ্যাতি, ক্ষমতা বা প্রভাব ব্যবহার করে সুবিধা পায়, বিশেষ করে বিনোদন জগতে, তাদেরই বলা হয় নেপো কিড। অনেক সময় ‘নেপো কিড’ বলা হয় খারাপ অর্থে; যেন সে যোগ্য নয়, শুধু পরিবার বা চেনাজানার জোরে জায়গা পেয়েছে। আমির কি পরোক্ষভাবে ছেলেকে খোটা দিলেন কি না, এমন প্রশ্নও রেখেছেন নেটিজেনরা। তবে প্রচার কৌশলেই এমন কথা ব্যবহার করা হলেও তা যে দারুণ সফল হয়েছে, তা বলার বাকি রাখে না।


এই বিভাগের আরো খবর