সর্বশেষ :
মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ: বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,পরিকল্পিত হামলার আশঙ্কা “নিকাহ্-তালাক” তোমরাও বিয়ে দাও শিশুকে! যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, নিখোঁজ ক্রু নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর প্রবেশ সামান্য সময় পেলেই ইরানের তেল দখল করে প্রচুর অর্থ উপার্জন করতে পারব: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব, প্রত্যাখ্যান ইরানের অধ্যাদেশ আইন পাস হলেই স্থানীয় নির্বাচন, দলীয় প্রতীক থাকছে না হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক: নূরুন্নিসা সিদ্দীকা বিএনপি শুধু সংস্কার চায় না, সংস্কার বাস্তবায়নও করবে: মির্জা ফখরুল
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী: ফারিণ

প্রতিনিধি: / ২০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বিনোদন: অভিনেত্রী তাসনিয়া ফারিণ কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। ব্যক্তিগত ও পেশাগত জীবনের খবরাখবর ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার তাকে দেখা গেল মানুষ ও শয়তানের তুলনা করতে। গত শনিবার এক ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, ‘আমরা সব সময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?’ অভিনেত্রীর এ স্ট্যাটাসটি যে তার কাজের প্রচারণার জন্য, সেটি স্পষ্ট। কেননা মন্তব্যের ঘরে তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ‘চক্র’-এর সন্ধান দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ পেয়েছে সিরিজটি। এতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এছাড়াও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, এ কে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।


এই বিভাগের আরো খবর