সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভাইরাল ভিডিওর জন্য ক্ষমা চাইলেন সোহেল খান

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড অভিনেতা সালমান খানের ভাই অভিনেতা ও পরিচালক সোহেল খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ভিডিওতে দেখা গেছে, তিনি তার ব্যয়বহুল মোটরসাইকেলে হেলমেট ছাড়াই রাইড করছেন। তা দেখে অনেকেই নিন্দা করেছেন। সোহেল খান নিজের ইন্সটাগ্রামে ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি সকল বাইকারকে হেলমেট পরার পরামর্শ দিয়ে বলেন, ‘আমি মাঝে মাঝে হেলমেট পরি না কারণ আমার শারীরিক কিছু সমস্যা হয়। তবে এটি হেলমেট না পরার কোনো যুক্তি হতে পারে না।’ তিনি আরও জানান, ছোটবেলা থেকেই বাইক চালানো তার শখ। তার ভাষ্য, ‘এটি শুরু হয়েছিল ইগঢ সাইকেল দিয়ে, এখন মোটরসাইকেলে রাইড করি। বেশিরভাগ সময় রাতের দিকেই রাইড করি যখন ট্রাফিক কম থাকে। ধীরে ধীরে।’ সোহেল খান প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তার ক্লস্ট্রোফোবিয়া জয় করার চেষ্টা করবেন এবং সবসময় হেলমেট পরবেন। তিনি আরও বলেন, ‘ট্রাফিক কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা। আমি নিশ্চিত করছি যে আগের মতো সব নিয়ম মেনে চলব। যেসব বাইকার অসুবিধা সত্ত্বেও হেলমেট পরেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। নিরাপদ থাকা সবসময় গুরুত্বপূর্ণ। আবারও, আমি সত্যিই দুঃখিত।’ সোহেলের এই ঘটনার পর সামাজিকভাবে হেলমেট পরার গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।


এই বিভাগের আরো খবর