সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

রিপন মাহমুদ, পিরোজপুরঃ শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায়
মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে
বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ
সময় সরকারি-বেসরকারি গুরুপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু
সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরে বিভিন্ন রাজনৈতিক দল,
মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান,
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো
শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়া সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা
প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিশু-কিশোরদের জন্য
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর