সর্বশেষ :
দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটে সংবাদে ধীরগতি/ তথ্যপ্রবাহে শঙ্কা পাইকগাছায়  কুমখালীর  ভাঙন কবলিত বাঁধ মেরামতে কৃষকের স্বস্তি 
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অপু বিশ্বাসের স্মৃতিচারণ মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস চার বছর আগে মাকে হারান। মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। গত মঙ্গলবার দিবাগত রাতে অপু তার স্ট্যাটাসে লিখেছেন, চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি। জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ, এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে। তিনি আরও লিখেছেন, মায়ের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন। ২০২০ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান শেফালি বিশ্বাস।


এই বিভাগের আরো খবর