সর্বশেষ :
দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সীমান্ত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয়, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো শিরীন শারমিন চৌধুরীকে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল এনএসসি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটে সংবাদে ধীরগতি/ তথ্যপ্রবাহে শঙ্কা পাইকগাছায়  কুমখালীর  ভাঙন কবলিত বাঁধ মেরামতে কৃষকের স্বস্তি 
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও হাজারো শিশু

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বলা হয়েছে, এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশুকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর মধ্যে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিলেন, বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। একই সময়ে হাম সন্দেহে ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামরোগে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা নয় হাজার ৮৮৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।

হাসপাতালে ভর্তি শিশুদের সংখ্যা ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ছয় হাজার ৮৮৩ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৬৩৫ জন। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় শিশুর মৃত্যু হয়েছে, যা জেলার তালিকাতেও ঢাকার শীর্ষে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত শিশুদের মৃত্যু হয়েছে ২১ জন এবং সন্দেহজনক হাম আক্রান্ত শিশুদের মৃত্যু হয়েছে ১২৮ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি দ্রুত সংক্রমণশীল রোগ। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই দ্রুত চিকিৎসা এবং টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা জরুরি। আক্রান্ত শিশুরা সাধারণত জ্বর, কাশির সঙ্গে শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে যাওয়া এবং শরীর নষ্ট হয়ে যাওয়া উপসর্গ দেখায়।


এই বিভাগের আরো খবর