সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাসভবনের সামনে গুলিবর্ষণের পর যা বললেন রোহিত শেঠি

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে তার একটি রহস্যময় পোস্ট ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে ‘গোলমাল ফাইভ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা এই পরিচালক তার ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। গতকাল রোববার রোহিত শেঠি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে কালো টি-শার্ট ও চশমা পরা লুকে তাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এতগুলো বছর ধরে অ্যাকশন আর কমেডি সিনেমা বানিয়েছি, এখন নিজের জীবনেই সেসব যাপন করছি। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই মন্তব্য করেছেন, রোহিত হয়তো তার জীবনের সাম্প্রতিক প্রতিকূলতাকে নিজের সিনেমার গল্পের সঙ্গে তুলনা করে উপহাস করছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে রোহিত শেঠির বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায়, যা নিয়ে তার ভক্তরা বেশ উদ্বিগ্ন ছিলেন। সেই ঘটনার পর এই প্রথম তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া জানালেন। তার পোস্টে ভক্তরা যেমন তার নিরাপত্তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, তেমনি অনেকে তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র পরবর্তী সিজন এবং ‘গোলমাল ফাইভ’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ‘সিংহাম’, ‘সিম্বা’ ও ‘চেন্নাই এঙ্প্রেস’-এর মতো ব্লকবাস্টার সিনেমার এই নির্মাতা বর্তমানে পুলিশি পাহারায় তার নতুন প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছেন।


এই বিভাগের আরো খবর