সর্বশেষ :
ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বঙ্গোপসাগরে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৫০০ কোটি ছাড়ালো রণবীরের ‘ধুরন্ধর ২’

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বলিউডে নতুন ইতিহাস গড়ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির পর থেকেই বঙ্ অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে সিনেমাটি। মাত্র ১৬ দিনের মাথায় বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম অর্জনের একটি। ট্রেড বিশ্লেষক সংস্থা স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ১৬তম দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫৯.৩৭ কোটি রুপি। একই সময়ে গ্রস আয় ছাড়িয়েছে ১১৪৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে প্রায় ১৫২৩.৫৮ কোটি রুপিতে। এদিকে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুই কিস্তি মিলিয়ে মোট আয় ইতোমধ্যে ২৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকেও ছাড়িয়ে গেছে এটি। ২০২৫ সালের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর ধারাবাহিকতায় নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও সারা অর্জুন। গল্পে তুলে ধরা হয়েছে এক মানুষের জটিল রূপান্তরের কাহিনি- জসকিরত থেকে হামজা হয়ে ওঠার যাত্রা। সিনেমাটি নিয়ে প্রশংসা করেছেন দক্ষিণী তারকা ঋষভ শেঠি। তার মতে, ছবির শুরু থেকেই দর্শককে আটকে রাখার মতো শক্তি রয়েছে এতে। তিনি এটিকে কেবল সিক্যুেয়ল নয়, বরং একটি শক্তিশালী বক্তব্যসমৃদ্ধ চলচ্চিত্র হিসেবে আখ্যা দিয়েছেন। এ ছাড়া ছবির আবহসংগীত, সম্পাদনা ও অ্যাকশন দৃশ্যও দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। কাস্টিং নিয়েও রয়েছে চমক প্রধান চরিত্রটির জন্য প্রথমে কয়েকজন বড় তারকাকে প্রস্তাব দেওয়া হলেও পরে নতুনভাবে উপস্থাপন করা হয়, যা এখন সিনেমার অন্যতম আকর্ষণ।


এই বিভাগের আরো খবর