সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিয়ে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক মো: ইয়াছিন শেখ (৫৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্গটনা ঘটে।

নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ: বারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ইয়াছিন শেখ মটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এসময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এদিকে ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।

এছাড়া, একইদিন, বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ী উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যাক্তি আহত হয়েছেন। অপরদিকে উপজেলা শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর