সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় । প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সাক্ষাতের মাধ্যমে দুই দেশীয় কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বর্তমান দ্বিপক্ষীয় বিষয়াবলী এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের মধ্যকার বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া তাঁরা পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাতের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ভৌগোলিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।


এই বিভাগের আরো খবর