সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আনন্তর্জাতিক ডেস্ক: বাগদাদ ও অন্যান্য শহরে ইরাকি শিয়া নেতা মুকতাদা সাদরের হাজার হাজার সমর্থক ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রতিবাদে সমাবেশ করেছে। ইরাক অনিচ্ছাকৃতভাবে এই আঞ্চলিক উত্তেজনায় জড়িয়ে পড়েছে এবং এর ভূখণ্ডের ভেতরে হামলার শিকার হচ্ছে। গত শনিবার বাগদাদের তাহরির স্কোয়ারে নারীসহ বিশাল জনতার ঢল রাস্তায় নেমে আসে এবং ‘না, না ইসরাইল’ ও ‘না, না আমেরিকা’ সহ বিভিন্ন স্লোগান দেয়। চল্লিশোর্ধ্ব এক বিক্ষোভকারী ধীরগাম সামির বলেন, এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তা কোনো সামরিক যুদ্ধ নয়, বরং একটি অর্থহীন যুদ্ধ। তিনি বলেন, আজকের এই বিক্ষোভ শুধু ইরাকে নয়, সারা বিশ্বে আগ্রাসন, ঔদ্ধত্য এবং অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, এটি একটি অর্থহীন যুদ্ধ, যা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হচ্ছে। শুরু হওয়ার পর থেকে চলমান এই যুদ্ধে অঞ্চলজুড়ে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। সদর জায়নবাদী-মার্কিন আগ্রাসনের নিন্দা জানাতে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন। বাগদাদের ফ্রিডম মনুমেন্টের নিচে বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি হস্তক্ষেপরে বিরুদ্ধে নিন্দা এবং বিক্ষোভ জানায়। মুসলিম নেতা আলী আল-ফারতুসি এএফপিকে বলেন, তারা এই অঞ্চলের সমস্ত মানুষের এবং সারা বিশ্বের মানুষের অধিকার লঙ্ঘন করে। মানবতাবাদীদের অবশ্যই এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং আগ্রাসন থামাতে হবে। বিশ্বব্যাপী জায়নবাদী-মার্কিন ঔদ্ধত্যের বিরুদ্ধে সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর সময় এসেছে।


এই বিভাগের আরো খবর