সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ অভেধভাবে জমি দখল করে ঘের ব্যবসা ও জমির মালিকদেরকে হয়রাণীর প্রতিবাদে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভূক্তভোগী জমির মালিকেরা। রবিবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে বহরবুনিয়া গ্রামের হাওলাদার পাড়া এলাকায় ১৭০ বিঘা জমির ঘেরের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘেরটির দখলে নিতে জমির মালিকেরা লাল পতাকা পুতে জমিতে তাদের দখল ও অবস্থান প্রকাশ করেছেন। এ ঘটনায় এখন দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে জমির মালিকেরা বলেন, ১৭০ বিঘা জমির এই ঘেরটি ইতোপূর্বে বহিরাগত আওয়ামী লীগ ও বিএনপির নেতারাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোগ দখল করেছেন। জুলাই বিপ্লবের পরেও একইভাবে ঘেরটিতে চেপে বসেছে বহিরাগতরা। প্রকৃত জমির মালিকেরা এখন ঐক্যবদ্ধ হয়ে ঘের এলাকায় লাল পতাকা পুতে ঘেরটি দখল করে নিয়েছেন। তারা এখন নিজেদের জমিতে নিজেরাই ফসল উৎপাদন ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে চান। বহিরাগত দলীয় নেতাদের হাত থেকে বাচঁতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

মানববন্ধনে বক্তৃতা করেন জমির মালিক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার, রাজিব হাওলাদার, মো. মমিনুল ইসলাম, নাছিমা খাতুন, মরিয়ম বেগম, মেহেরুন নেছাসহ অনেকে। এ বিষয়ে জমির মালিকদের পক্ষে সাইফুল ইসলাম বাদি হয়ে বিএনপি নেতা এফ এম শামীম আহসানসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ.এম শামীম আহসান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, ২০০৬ সালে এ মৎস্য ঘেরটি জমির মালিকেরা তার নামে রেজিষ্ট্রি করে দিয়েছেন। ২ বছর ঘের করার পরে আওয়ামী লীগের লোকজন ঘেরটি দখল করে নেয়। এখন যারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাদের ওখানে কোন জমি নেই।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, মৎস্য ঘেরে আইনশৃংখলা ভঙ্গের আশংকার কোন অভিযোগ পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর