সর্বশেষ :
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল চাঁদের পথে আর্টেমিস-২: অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে নতুন সমস্যায় নভোচারীরা হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা ইরানের সমর্থনে ইরাকে লাখো মানুষের সমাবেশ ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন?

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আনন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ট্রাম্পের বয়স ৮০ বছরে পৌঁছাবে। এতো বছর বয়সে ট্রাম্পকে প্রাণবন্ত মনে হলেও তিনি অমর নন। তাই বিষয়টি নিয়ে কথা বলাটা অস্বস্তিকর হলেও, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন- তা নিয়ে জল্পনা ও প্রশ্ন উঠেছে। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালীন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের মৃত্যু হলে ক্ষমতা যায় ভাইস প্রেসিডেন্টের হাতে। এতে কোনো ধরনের নির্বাচন, ভোট বা বিলম্ব হয়না। তাই ট্রাম্পের যদি মৃত্যু হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জেডি ভান্স এবং ট্রাম্পের মেয়াদকাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতি আটবার হয়েছে। এর মধ্যে চারবার দেশটির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং চারবার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। সর্বশেষ ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন জন এফ কেনেডি। তখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিন্ডন জনসন। বর্তমানে ইরানে যুদ্ধ শুরুর কারণে একপ্রকার চাপের মধ্যে আছেন ট্রাম্প। টানা ৩৭ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত ট্রাম্প তার লক্ষ্য পূরণ করতে পারেননি। তাই যুদ্ধ বন্ধের কোনো যুথসই পথও খুঁজে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট।


এই বিভাগের আরো খবর