সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী থেকে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণ করা হয়েছে। ৪ মার্চ বুধবার ভ্রাম্যমাণ আদালতে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

এসময় বেতাঙ্গী নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা বিপুল পরিমাণ নেট-পাটা জব্দ ও ধ্বংস করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, লতা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর প্রবাহ রোধ করে এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত করে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে আসছিল।

‎এ বিষয়ে সহকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী জানান, জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী দখল বা অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না।


এই বিভাগের আরো খবর