বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুতুবদিয়ায় জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

‎‎নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

‎‎কক্সবাজারের কুতুবদিয়ায় জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার ধুরুং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে রমজান আলী সওদাগরকে ৩ হাজার টাকা, কুতুব আউলিয়াকে ৩ হাজার টাকা এবং মনজুর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল বিক্রিতে নির্ধারিত নিয়ম না মানা, মজুদ ও বিক্রয় প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎‎এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর