Dhaka ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলি, নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View

বিদেশ : তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে এক গোলাগুলির ঘটনায় তিন বন্দুকধারী নিহত হয়েছেন। তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কর্তৃপক্ষ জানায়, কনসুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী ‘নিহত’ হয়েছেন। সিএনএন তুর্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা কনসুলেট ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা কনসুলেট ভবনের ভেতরে ঢুকে যে তলায় ইসরায়েলি দফতর অবস্থিত, সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল। প্রায় ছয় মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন তুর্ক। তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলাকারীদের কাছে দূরপাল্লার রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল। হামলার সময় তাদের প্রত্যেকের পিঠে ব্যাগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই

Tag :
About Author Information

জনপ্রিয়

ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলি, নিহত ৩

Update Time : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬