Dhaka ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের বাস স্টপে রুশ ড্রোন হামলা, নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

বিদেশ : ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরের বাস স্টপে রুশ ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। গতকাল মঙ্গলবার এই হামলার খবর নিশ্চিত করেছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেঙ্ান্ডার গানঝা। খবর এএফপির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গানঝা জানান, রুশ বাহিনী একটি এফপিভি ড্রোন দিয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে এই হামলা চালায়। ওই সময় বাসের ভেতরে ও স্টপে অপেক্ষমাণ বেশ কিছু সাধারণ মানুষ হতাহত হন। আঞ্চলিক কর্মকর্তার দেওয়া তথ্যমতে, হামলায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিকোপোল শহরটি নিপ্রো নদীর তীরে অবস্থিত। যুদ্ধের শুরু থেকেই এটি রুশ বাহিনীর নিয়মিত কামান ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। বিশেষ করে নদীর অপর পাড়ে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রুশ নিয়ন্ত্রণে থাকায় এই অঞ্চলে উত্তেজনা সব সময়ই চরমে থাকে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইউক্রেনের বাস স্টপে রুশ ড্রোন হামলা, নিহত ৩

Update Time : ১২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬