সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ হারানো ১২ জনেরই পরিচয় শনাক্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নথিপত্র ও স্বজনদের সহায়তায় তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মর্মান্তিক এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে তাৎক্ষণিক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ও শিশুও রয়েছে। তাঁরা হলেন— ঝিনাইদহের মহেশপুরের লাইজু আক্তার (২৬) ও তাঁর দুই শিশু সন্তান খাদিজা (৬) ও মরিয়ম (৪); যশোরের চৌগাছার সিরাজুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী কোহিনূর বেগম (৫৫); নোয়াখালীর সোনাইমুড়ীর মো. বাবুল চৌধুরী (৫৩) ও সুধারামের নজরুল ইসলাম রায়হান (৩৩); লক্ষ্মীপুর সদরের শিশু সায়েদা (৯); ঝিনাইদহ সদরের জোয়াদ বিশ্বাস (২০); মাগুরার ফচিয়ার রহমান (২৬); চুয়াডাঙ্গার সোহেল রানা (৪৬) এবং চাঁদপুরের কচুয়ার তাজুল ইসলাম (৬৮)।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি ‘মামুন পরিবহন’-এর একটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চলে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বাস ও ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর সকাল ৮টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে মরদেহ দাফন ও জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে গেটম্যানদের অনুপস্থিতি বা সিগন্যাল জটিলতাকে এই প্রাণহানির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর