রোমেন রায়হান
তোমরা আমায় গাইল্যায়া যাও
যার যেরকম ইচ্ছে
আমার কওয়া কইয়াই যামু
তামিম ভাইয়ে জিচ্ছে!
একলা জিতার মানুষ না সে
লইছে লগে জাটকা
হারার যারা হারছে তারা
বিদেশ গিয়া আটকা!
রাগের চোটে দেশে থাকা
আ মা সজীব ভূঁইয়া
খাওয়া থাইক্যা উইঠ্যা গেল
হাঁসের সালুন থুইয়া!
ইশরাক ভাই কনুই দিয়া
গুঁতাইয়া কয়, আস্তে!
কেমন লাগে চিয়ার লিডার
ঘোমটা দিয়া নাচতে?
সবার লগে ছবি তোলা
তামিম ভাইয়েই ছক্কা
‘রাষ্ট্রপতি’ হইয়া এবার
ক্রিকেট করব রক্ষা!
ক্রিকেট এবার উড়াল দিব
গজাইব তার পাখনা
পাপন, ফারুক, বুলবুলদের
আলাপ সালাপ থাক না!
ভালোমতন চাইয়া দেখ
তামিম ভাইয়ে জিচ্ছে
খুশির ঠেলায় আকাশ বাতাস
বিড়ির চালান দিচ্ছে!
Reporter Name 



















