Dhaka ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি ত্যাগের অনুমতি পেলো মালয়েশীয় জাহাজ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

বিদেশ : ইরানের অবরোধ করে রাখা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে একটি মালয়েশীয় বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই প্রণালিতে আটকে পড়া মালয়েশিয়ার সাতটি বাণিজ্যিক জাহাজের মধ্যে একটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং সেটি এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সফল কূটনৈতিক আলোচনার পর এই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানা গেলো। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজটির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপদ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রতি মালয়েশিয়া তার দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে আলোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুর। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পাল্টাব্যবস্থা হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে মালয়েশিয়ার সাতটিসহ বহু দেশের জাহাজ সেখানে আটকা পড়ে। সমপ্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং মালয়েশীয় জাহাজগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এই আলোচনার কয়েক দিনের মাথায় প্রথম জাহাজটি ছাড়পত্র পেলো। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাকি জাহাজগুলো সচল করার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। দেশটি মনে করে, সংঘাত নয় বরং কূটনৈতিক তৎপরতাই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ। সূত্র: এপি

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি ত্যাগের অনুমতি পেলো মালয়েশীয় জাহাজ

Update Time : ১২:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬