সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত অতন্ত ১৬০ নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা সমুদ্রে ভাসমান হিমশৈল শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া শি-ট্রাম্প ফোনালাপ আঞ্চলিক নিরাপত্তা ‘স্থিতিশীল’ করতে সহায়ক হবে: তাইওয়ান অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কারাবাও কাপের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় করে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। গত বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় পেপ গার্দিওলার দল, দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে নিশ্চিত হয় ফাইনাল টিকিট। যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক সিটি প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচ কার্যত নিজেদের করে নেয়। প্রথম ৩০ মিনিটে দুই গোল করেন ওমর মারমুশ। এরপর স্কোরশিটে নাম লেখান তিজানি রেইন্ডার্স। সপ্তম মিনিটেই সিটির স্বপ্নযাত্রা শুরু হয়। বঙ্ েঢ়ুকে ড্যান বার্নের চ্যালেঞ্জে বল হারালেও ভাগ্যের সহায়তায় মারমুশের পায়ে লেগে বল উড়ে যায় গোলরক্ষক অ্যারন রামসডেলের মাথার ওপর দিয়ে জালে। এরপর একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে নিউক্যাসল। কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এডি হাওয়ের দল। জো উইলকের দারুণ সুযোগ নষ্ট হওয়া এবং অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে দেন জেমস ট্রাফোর্ড। শেষ পর্যন্ত মারমুশ আবারও গোল করেন, অঁতোয়া সেমেনিওর ক্রস থেকে কিয়েরান ট্রিপিয়ারের ক্লিয়ারেন্স ভুল হলে কাছ থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। এরপর গভীর থেকে উঠে এসে আক্রমণ সাজান রেইন্ডার্স, যার ধারাবাহিকতায় নিজেই তৃতীয় গোলটি করেন ডাচ মিডফিল্ডার। নিউক্যাসলের দুর্ভাগ্য আরও বাড়ে বিরতির আগেই, চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যান্থনি গর্ডন। যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করে সফরকারীরা। ৬২তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গা ব্যক্তিগত নৈপুণ্যে তিনজনকে কাটিয়ে দারুণ এক শটে গোল করে ব্যবধান কমান। পরে দ্বিতীয় গোলের সুযোগও পান তিনি, তবে শট ঠিকঠাক না হওয়ায় রক্ষা পায় সিটি। দ্বিতীয়ার্ধে সিটি কিছুটা ঢিলেঢালা খেললেও জয় নিয়ে কোনো শঙ্কা ছিল না। শেষদিকে বদলি হিসেবে নামা আরলিং হালান্ড দুটি শটে গোলের সুযোগ তৈরি করলেও সিটির জয়ের ব্যবধান আর বাড়েনি।


এই বিভাগের আরো খবর