Dhaka ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের হেড কোচ হতে চান মঈন আলি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে মঈন আলির নাম এখনই আলোচনায় না এলেও, ভবিষ্যতে সেই ভূমিকায় নিজেকে দেখছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ক্রিকইনফো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন জানান, আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ পর্যায়ের কোচ হওয়াই তার স্বপ্ন। মঈন বলেন, ‘এটাই আমার স্বপ্ন। একদিন আন্তর্জাতিক পর্যায়ে বড় কোচ হতে চাই…নিশ্চয়ই।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় দেড় বছর পরও ব্যস্ত সময় কাটাচ্ছেন মঈন। গত ছয় মাসে তিনি ক্যারিবিয়ান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। পাশাপাশি কোচিংয়েও ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন তিনি। শিগগিরই আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের সাদা বলের ক্যাম্পে কোচিং স্টাফ হিসেবে যোগ দেবেন মঈন। এই দলে মঈনের সঙ্গে থাকবেন বেন স্টোকস, যিনি অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং স্টাফের অংশ হিসেবে কাজ করবেন। এছাড়া কোচিং টিমে রয়েছেন স্পিন বোলিং কোচ আমর রশিদ, সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি, সারা টেলর ও নিল কিলিন। এ সুযোগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মঈন। তার ভাষায়, ‘এটা দারুণ একটি সুযোগ। আমি ভীষণভাবে এর অপেক্ষায় আছি।’ কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন মঈন। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেবেন তিনি। এ বিষয়ে মঈন বলেন, ‘স্কাই স্পোর্টস আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। তাদের সঙ্গে কাজ করা সত্যিই বিশেষ কিছু।’ তবে মঈনের আসল আগ্রহ কোচিংয়েই। তিনি বর্তমানে ইসিবির লেভেল থ্রি কোচিং কোর্স করছেন। কোচিং অবশ্য তার পরিবারের রক্তেই রয়েছে। মঈনের বাবা মুনির আলি কোচ এবং একটি ক্রিকেট একাডেমি পরিচালনা করেন। ভাই কাদির আলি ওরচেস্টারশায়ারের সহকারী কোচ এবং কাজিন কবির ওয়ারউইকশায়ার নারী দলের বোলিং কোচ। নিজের কোচিং দর্শন নিয়ে মঈন বলেন, তিনি আধুনিক ‘মেন্টরশিপ’ ধারার চেয়ে টেকনিককে বেশি গুরুত্ব দেন। মঈন বলেন, ‘আমি টেকনিকে বিশ্বাস করি। টি-টোয়েন্টি ক্রিকেট বাড়ার কারণে অনেক সময় মূল ব্যাটিং টেকনিক উপেক্ষিত হচ্ছে। টেস্ট ক্রিকেটের জন্য শক্ত ভিত্তি খুবই জরুরি।’ অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের সাম্প্রতিক ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেন মঈন। তার মতে, টেকনিকের ঘাটতির কারণেই দল কিছুটা সমস্যায় পড়েছিল। ক্যারিয়ারের শুরুতে ব্যাটার হিসেবে পরিচিত হলেও, কোচ হিসেবে তিনি স্পিন বোলারদের নিয়ে কাজ করতে আগ্রহী বলে জানান মঈন। সব মিলিয়ে, ধীরে ধীরে কোচিং জগতে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটার।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ইংল্যান্ডের হেড কোচ হতে চান মঈন আলি

Update Time : ০৯:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬