Dhaka ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে মুকুল

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দু’দিনও বাকি নেই। যেখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে নাটকীয়তার এখনও শেষ হয়নি। তার আগেরদিনই পর্দা নামবে আইসিসির আরেকটি বৈশ্বিক ইভেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। আজ শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। ওই ম্যাচের দায়িত্বে আছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এর আগে ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের মুকুল। যেখানে আফগানদের দেওয়া ৩১১ রানের জবাবে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এদিকে, চলমান এই যুব বিশ্বকাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন মাসুদুর রহমান মুকুল। এ নিয়ে টানা ছয় ও সবমিলিয়ে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ভারত। বিপরীতে ইংল্যান্ড এর আগে কেবল ১৯৯৭-৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারা এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে। একইভাবে ভারতীয় যুবারাও চাইবে এক আসর বিরতি দিয়ে আরেকবার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে মুকুল

Update Time : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬