Dhaka ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি; বাগেরহাটের কচুয়া উপজেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক সাবেক
ইউনিয়ন পরিষদ সদস্য। শুক্রবার (সকাল আনুমানিক ১১টা) কচুয়া উপজেলার
ফুলতলাহাট সংলগ্ন নিজ বাড়ির সামনে এ নৃশংস ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন শেখ আলম হোসেন (৬৫)। তিনি গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি
সদস্য এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আনোয়ার হোসেনের ছোট
ভাই। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শেখ আলম হোসেন বাড়ির
সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত জামাল
হোসেন (৪২) আকস্মিকভাবে তার ওপর রামদা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে
তার হাঁটু ও বাম পায়ে মারাত্মক জখম হয়। পাশাপাশি বাম পাশের পাঁজরের হাড়
ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত জামাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায়
সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর মতার
পটপরিবর্তনের সুযোগ নিয়ে ফুলতলা ও মালিপাটন গ্রামের সংখ্যালঘু
সম্প্রদায়ের মানুষসহ সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায়, দস্যুতা ও
লুটপাটের মতো অপরাধে সে জড়িয়ে পড়ে। উক্ত জামাল হোসেন (৪২) ফুলতলা গ্রামের
মন্নান শেখের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা এবং পুরো
এলাকাজুড়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।#

Tag :
About Author Information

জনপ্রিয়

কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত

Update Time : ১২:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬