সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবা হলেন অভিনেতা পলাশ

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ছোট পর্দার বর্তমান সময়ের তুঙ্গে থাকা জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বাবা হয়েছেন। তার ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। জনপ্রিয় এই অভিনেতার নতুন জীবনে পদার্পণের খবরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছার জোয়ার। কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রটি দিয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান পলাশ। পর্দার সেই ব্যাচেলর ইমেজ ছাপিয়ে এবার বাস্তব জীবনেও গুরুদায়িত্ব এলো তার কাঁধে। নিজের এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’ পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’ অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পলাশ।


এই বিভাগের আরো খবর