সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তিতে এফ-১৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সহায়ক সামগ্রী বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, এ চুক্তির আওতায় সৌদি আরবে অল্পসংখ্যক দীর্ঘমেয়াদি মার্কিন বেসামরিক ঠিকাদার বা সামরিক সদস্য মোতায়েনের প্রয়োজন হতে পারে। পেন্টাগনের নোটিশে বলা হয়েছে, সৌদি আরব সরকার ‘নন-মেজর ডিফেন্স ইকুইপমেন্ট’ হিসেবে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ও মেরামত সামগ্রী, আনুষঙ্গিক সরঞ্জাম, মেরামত ও ফেরত সহায়তা, গ্রাউন্ড ও জনবল সরঞ্জাম, গোপনীয় সফটওয়্যার ও সফটওয়্যার সহায়তা, কারিগরি নথিপত্র, জনবল প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম, পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশল, কারিগরি ও লজিস্টিক সহায়তা সেবা কিনতে চেয়েছে। এ ছাড়া কর্মসূচি ও লজিস্টিক সহায়তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। পেন্টাগনের মতে, এ চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য পূরণে সহায়ক হবে। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ‘একটি শক্তি’ হিসেবে বিবেচিত প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার করবে। এফ-১৫ যুদ্ধবিমানগুলো সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি প্রতিরোধ সক্ষমতাও বাড়াবে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে সম্ভাব্য ৯ বিলিয়ন ডলারের ৭৩০টি প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্ট (পিএসি-৩ এমএসই) ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয়। পেন্টাগনের ভাষ্য, এই উন্নত সক্ষমতা সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও স্থানীয় মিত্রদের স্থলবাহিনীকে সুরক্ষা দেবে এবং সেন্টকম অঞ্চলে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় (আইএএমডি) সৌদি আরবের অবদান উল্লেখযোগ্যভাবে বাড়াবে। লকহিড মার্টিন নির্মিত পিএসি-৩ এমএসই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা অস্ত্র হিসেবে ধরা হয়। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সূত্র : আনাদোলু


এই বিভাগের আরো খবর