সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোপা দেল রে সেমির টিকেট পেলো বার্সেলোনা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বড় অঘটনের শঙ্কা জাগিয়েও শেষ পর্যন্ত রক্ষা পেল বার্সেলোনা। জায়ান্ট-কিলার খ্যাত আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেগুন্ডা ডিভিশনের ১২ নম্বরে থাকা আলবাসেতে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে আলোড়ন তুলেছিল। আলভারো আরবেলোয়ার দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই সেই ঐতিহাসিক জয়ের পর কোয়ার্টার ফাইনালে আত্মবিশ্বাস নিয়ে নামে স্বাগতিকরা। তবে বার্সেলোনার বিপক্ষে সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি তারা, যদিও ম্যাচের শেষদিকে এক গোল করে কাতালানদের বড় চাপের মুখে ফেলে দেয়। বার্সেলোনার জয়ের নায়ক হন লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহো। এ জয়ে কোপা দেল রেতে নিজেদের রেকর্ড- ৩৩তম শিরোপার পথে টিকে রইল কাতালান ক্লাবটি। ম্যাচের শুরুটা ছিল আলবাসেতের দাপটে। আন্তোনিও পুয়ের্তাস দু’বার বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে পরীক্ষায় ফেলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে বার্সা। ইয়ামালের ক্রস থেকে জেরার্ড মার্তিনো ভালো সুযোগ পেলেও বল উড়িয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে (৩৯তম মিনিটে) ম্যাচের প্রথম গোল পায় বার্সেলোনা। মার্কাস রাশফোর্ড দুই ডিফেন্ডারকে টেনে নিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ংকে বল দেন। সেখান থেকে ডাচ মিডফিল্ডার বল বাড়ান ইয়ামালের দিকে, আর তরুণ ফরোয়ার্ড প্রথম স্পর্শেই দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন। বিরতির আগে দ্বিতীয় গোলের কাছাকাছি গিয়েছিল বার্সা;কিন্তু ইয়ামালের ক্রস থেকে দানি ওলমোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। রাশফোর্ডের নেওয়া কর্নার থেকে হালকা ছোঁয়ায় হেড করে বল জালে পাঠান উরুগুইয়ান ডিফেন্ডার। এরপরও আলবাসেতেকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক রাউল লিজোয়াইন। রবার্ট লেওয়ানডস্কি ও ওলমোর শট ঠেকান তিনি, আর ফেরান তোরেস একটি সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের শেষ দিকে নাটক জমিয়ে তোলে আলবাসেতে। ৮৭ মিনিটে হোসে কার্লোস লাসোর ক্রস থেকে জাভি মোরেনো হেডে গোল করে ব্যবধান কমান। এরপর ফেরান তোরেস গোল করলেও অফসাইডের কারণে ভিএআর সেটি বাতিল করে দেয়। শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটতে দেয়নি বার্সেলোনা। ২-১ ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রের সেমিফাইনালে পৌঁছে যায় তারা, যদিও আলবাসেতের সাহসী লড়াই ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চকর করে রেখেছিল।


এই বিভাগের আরো খবর