সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সম্পর্কের খবর নিয়ে মুখ খুললেন ববি

প্রতিনিধি: / ৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিনোদন: জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক সম্প্রতি তার ব্যক্তিজীবন নয়, বরং সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন কাজের দিকেই। প্রযোজক সাকিব সনেটের সঙ্গে তার সম্পর্ক এবং পরবর্তী সময়ে ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে গোপন বিয়ের গুঞ্জন নিয়ে নানা আলোচনা চলছিল বিনোদন অঙ্গনে। অবশেষে এসব গুজব নিয়ে মুখ খুলেছেন নায়িকা নিজেই।

ববি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার বিয়ে বা নতুন কোনো সম্পর্কের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘সবই গুজব। এখন আমি শুধু কাজ নিয়েই ব্যস্ত। সম্পর্কের গল্পগুলো পুরনো, এখন সেগুলো আর প্রাসঙ্গিক নয়।’

তিন বছর আগে তার জন্মদিনে প্রযোজক সাকিব সনেটের শুভেচ্ছা পোস্ট থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। ‘নোলক’ সিনেমার শুটিং চলাকালেই ঘনিষ্ঠতা বাড়ে বলে দুজনেই সে সময় স্বীকার করেছিলেন। তবে ধীরে ধীরে নীরব হয়ে যান দুজনেই। সম্প্রতি সম্পর্ক ভাঙার বিষয়ে প্রশ্ন করা হলে ববি জানান, ‘এটা অনেক আগের ঘটনা। তখন আমি কী বলেছিলাম, সেটাও মনে নেই।’

বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন আমি কারও সঙ্গেই সম্পর্কে নেই। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।’

এরই মধ্যে নতুন করে গুঞ্জন ওঠে-ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে ববির সম্পর্ক রয়েছে। এমনকি ওই ব্যবসায়ী গ্রেফতার হওয়ার পর তাকে কিছু প্রতিবেদনে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে ববি স্পষ্ট করে বলেন, ‘ওসব খবর পুরোপুরি মিথ্যা। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল। এর বাইরে কিছুই না। কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেব।’

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে ববি এখন ব্যস্ত বদিউল আলম খোকনের পরিচালনায় নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিংয়ে। এতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। আরও অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ। ববি জানান, ‘অস্ট্রেলিয়া থেকে ফিরেই কাজ শুরু করেছি। বিশাল আয়োজনে শুটিং হচ্ছে, আশা করছি দর্শকদের ভালো একটি সিনেমা দিতে পারব।’


এই বিভাগের আরো খবর