সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬

টানা কয়েকদিনের কালবৈশাখী ও বৃষ্টির দাপট কাটিয়ে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার (২২ মার্চ) থেকে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে রংপুর ও বরিশালসহ দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এমনকি ঈদের দিন শনিবারেও রাজধানীসহ সারাদেশে বৃষ্টির বাগড়া ছিল। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সামান্য বৃষ্টি হলেও আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে। আবহাওয়াবিদদের মতে, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত তিন বিভাগ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।


এই বিভাগের আরো খবর