Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়পত্র পেলো রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ২৯ Time View

বর্তমান সময়ের দেশীয় বাণিজ্যিক চলচ্চিত্রের ‘পোস্টার বয়’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে দর্শকদের আস্থার নাম হয়ে উঠেছেন তিনি। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা মাতাতে প্রস্তুত তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। মুক্তির আগে এবার সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেল সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুসংবাদ জানিয়েছেন নির্মাতা নিজেই। পোস্টে রাফী অনেকটা কাব্যিক ঢঙে সিনেমাটি নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন। তিনি লিখেন, ‘সব গল্প চিৎকার করে বলা হয় না, কিছু গল্প ধীরে ধীরে ভেতরে ভেতরে ফুটতে থাকে। নতুন দিনের সিনেমা। দেখা হবে সিনেমা হলে।’ নির্মাতার এমন পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে সিনেমাটি নিয়ে প্রবল কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। ‘প্রেশার কুকার’ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের একটি গল্প হতে যাচ্ছে। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন প্রভাবশালী নারী চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চার ভিন্ন মেজাজের নারীর রসায়নই এই সিনেমার প্রাণ। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল ফিতরেই সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।

Tag :
About Author Information

ছাড়পত্র পেলো রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

Update Time : ০৬:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬