সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। কাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পুনরায় খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত ২১ মার্চ দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হওয়ার পর আগামীকাল থেকে কর্মস্থলে ফিরতে শুরু করবেন কর্মজীবীরা।

সরকারি পঞ্জিকা অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন নির্ধারিত সাধারণ ছুটি ছিল। তবে আগামীকাল অফিস খুললেও কাজের পুরোদমে গতি ফিরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। কারণ, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেক কর্মকর্তা-কর্মী মাঝখানের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই কার্যত ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের ছুটি কাটিয়ে আগামী সপ্তাহে কর্মস্থলে যোগ দেবেন।

রাজধানীর মতিঝিল ও সচিবালয় এলাকায় প্রতি বছরের মতো এবারও প্রথম কার্যদিবসে কাজের চেয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আমেজই বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকগুলোতেও জরুরি প্রয়োজন ছাড়া বড় ধরনের লেনদেন খুব একটা হয় না প্রথম দিনে। একইভাবে সংবাদপত্র পাড়াতেও আজ সোমবার নোয়াব ঘোষিত পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে, ফলে কাল থেকে সংবাদপত্রের স্বাভাবিক কার্যক্রমও শুরু হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি সপ্তাহজুড়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আগামী রোববার থেকে রাজধানী ঢাকা পুনরায় তার চিরচেনা রূপে ফিরবে এবং সকল প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্ণ গতিতে শুরু হবে।


এই বিভাগের আরো খবর