সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যেভাবে ফিরে পাবেন হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

এমনটা কিন্তু প্রায়ই হয়, কেউ আপনাকে কোনো মেসেজ করেছিল। আপনি দেখার আগেই তা আবার ডিলিট করে দিয়েছে। কিন্তু আপনার মন আকুপাকু করতে থাকে কি ছিল সেই মেসেজে তা জানার জন্য। হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার কয়েকটি অপশন আছে। তার মধ্যে একটি হচ্ছে ডিলিট ফর এভরিওয়ান। যেটা সিলেক্ট করলে উভয় পাশ থেকেই মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে বিপত্তি বাঁধে তখন যখন সেই মেসেজে কি আছে আপনি জানতে চান। চাইলেই কিন্তু ডিলিটেড মেসেজ চাইলেই দেখা যায়। তবে এজন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। এর জন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড মেসেজ-এর মতো কিওয়ার্ড লিখে অ্য়াপ খুঁজতে পারেন। ভালো রেটিং বা বেশি ডাউনলোড হওয়া কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে পারেন। এই অ্যাপগুলো দাবি করে যে তারা আপনাকে ডিলিটেড মেসেজ দেখাবে। মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলোও আপনাকে দেখানো হবে। এর পাশাপাশি, অ্যাপগুলোকে নিরাপদ বলে দাবি করা হয়। তবে এই অ্যাপগুলো নিজ দায়িত্বেই আপনাকে ব্যবহার করতে হবে। এই অ্যাপগুলোর বেশিরভাগই আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাঙ্সে নেয়। এই অ্যাপের দাবি যে আপনার ফোনে আসা নোটিফিকেশন পড়ার পরে তারা সেখান থেকে মেসেজ সেভ করে। যাতে পরে যখন আপনার প্রয়োজন হয়, আপনি তাদের কাছে গিয়ে আপনার মেসেজ দেখতে পারেন। অর্থাৎ একটি অ্যাপ নোটিফিকেশন থেকে আপনার সব মেসেজ পড়ছে, সেগুলো সেভ করছে। সেই অ্যাপটি কোথায় এবং কীভাবে আপনার মেসেজ ব্যবহার করতে পারে তা অনুমান করা আপনার পক্ষে কঠিন। এমনকি হোয়াটসঅ্যাপেও আপনার মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অধীনে নিরাপদ। তবে অন্য কোনও অ্যাপ যদি সেগুলি পড়ে, তবে সেই মেসেজ নিরাপদ নয়। দুটি উপায় আছে। একটি হল পুরানো চ্যাট ব্যাকআপ বের করার উপায়। কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের জন্য তিনটি বিকল্প দেয়। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। সাধারণত একটি বার্তা পাঠানোর পরে প্রেরক কয়েক মিনিটের মধ্যে সেটি মুছে ফেলে, তা হলে আপনার চ্যাট ব্যাকআপে সেটি সংরক্ষিত হওয়ার সম্ভাবনা খুব কম।


এই বিভাগের আরো খবর