বিদেশ : ইরান যুদ্ধে চলমান সংঘাত কমে গেলে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তুতি ইঙ্গিত দিয়েছে ইতালির নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার দেশটির সংবাদ সংস্থা আনসা নৌবাহিনীর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। এএনএসএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কোনও পদক্ষেপ এককভাবে নেওয়া হবে না। বরং একটি সমন্বিত বহুপাক্ষিক কাঠামোর আওতায় এই মাইন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষা এবং সম্মিলিত বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। হরমুজ প্রণালিতে বিরাজমান উত্তেজনা ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। ইতালির সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা এ ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং বৃহত্তর ইউরোপীয় কাঠামোর আওতায় সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম সমপ্রসারণের সম্ভাবনাও তুলে ধরেছেন।
Reporter Name 


















