Dhaka ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৭ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে আবু হানীফ হাওলাদারের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এ বিরোধের জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবু হানীফের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত

Update Time : ১২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬