Dhaka ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক চিকিৎসার অঙ্গীকারে মোরেলগঞ্জে চালু হলো “পপুলার ডক্টরস হসপিটাল”

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬০ Time View
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আধুনিক, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে “পপুলার ডক্টরস হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার”। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে শুভ উদ্বোধন ও সায়েন্টিফিক সেমিনার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ৯০ রশি বাসস্ট্যান্ড এলাকার হাজী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সার্বিক তত্ত্বাবধানে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম (এমপি)। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। নতুন এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তির ভোগান্তি কমাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পপুলার ডক্টরস হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সহকারী অধ্যাপক ডা. মো. মহিব্বুল্লাহ।
সায়েন্টিফিক সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. শহিদুল ইসলাম আকন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের ডা. মোহাম্মদ মাহমুদুল হাসান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. খান মানজুরুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোহাম্মদ হাসান আল বান্না, বাগেরহাট সদর হাসপাতালের ডা. মোহাম্মদ মিরাজুল করিম এবং মেন্ডি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. মহিব্বুল্লাহসহ আরও অনেকে।
বক্তারা বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন অধ্যাপক শহিদুল ইসলাম, ডা. এন আই ফারুকি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলাম, ইউনিয়ন আমির মুহিব্বুল্লাহ রফিকসহ বিভিন্ন সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক পল্লিচিকিৎসক, ফার্মাসিস্ট ও নার্সিং স্টাফ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, নতুন এই হাসপাতালটি মোরেলগঞ্জ ও আশপাশের জনগণের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সৌজন্যে অতিথিদের জন্য উপহার হিসেবে টুথপেস্ট প্রদান এবং ১০টি আকর্ষণীয় পুরস্কারসহ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

আধুনিক চিকিৎসার অঙ্গীকারে মোরেলগঞ্জে চালু হলো “পপুলার ডক্টরস হসপিটাল”

Update Time : ০১:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬