সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হোয়াটসঅ্যাপে ভুয়া ছবি ধরার সহজ উপায়

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো করছে। তাই ব্যবহারকারীদের কথা ভেবে স¤প্রতি নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ভুয়া সংবাদ বা মিথ্যা ছবি শনাক্ত করতে পারবেন। এমনকি সেগুলোর আসল উৎস সম্পর্কেও জানতে পারবেন। জানা গেছে, ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে বিটা টেস্টিং ফিচার শুরু করে দিয়েছে। সেই সঙ্গে ওই টিপস্টার এই ধাপগুলো ভাগ করে নিয়েছে। হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনের একদম উপরে ডান দিকে একটি নতুন থ্রি-ডট মেন্যু অপশন পাওয়া যাবে। যেকোনো ছবিতে ব্যবহারকারীকে ক্লিক করতে হবে। আর এরপর গুগলের জন্য সার্চ অন দ্য ওয়েব অপশনে ক্লিক করতে হবে। আর এভাবেই প্রকৃত ছবির ডাটাবেসে প্রবেশের সুযোগ পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন এই টুলের সাহায্যে আরো তথ্য অনুসন্ধান করলে শুধুমাত্র এই নির্দিষ্ট বিষয়বস্তু অথবা মেসেজটি গুগলে আপলোড হয়ে যাবে। এই চ্যাট অবশ্য শেয়ার বা স্টোর করে রাখতে পারবে না হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা সার্চ বাটনে ক্লিক করতে পারেন। পরিচিত কারো শেয়ার করা নির্দিষ্ট কোনো ছবি নিয়ে মনে কোনো প্রশ্ন কিংবা দ্বিধা দ্ব›দ্ব থাকলে তা সহজেই জেনে নিতে পারেন।


এই বিভাগের আরো খবর