Dhaka ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৪১ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গীতা রানী দাস (৫৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (০৪ মার্চ) সন্ধ্যার পর থেকে ওই নারী নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন বৃহস্পতিবার (০৫ মার্চ) বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারীর ভাতিজা শোভন দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে স্থানীয় এক নারী ডোবা থেকে শাক তুলতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে বাগেরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের একমাত্র ছেলে দূর্জয় দাস জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে তিনি বাড়ির আশপাশের হাউজ বা পুকুরে পড়ে যেতেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরিও করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পরিবারের তথ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Update Time : ০৮:২৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬