Dhaka ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ব্যাক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেছেন। এবার নতুন দুজনকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আজ সোমবার জারি করা পৃথক আদেশে অ্যাডভোকেট মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে ডেপুটি অ্যাটর্নি-জেনারেলের সমমর্যাদায় নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক আদেশে ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি-জেনারেল পদমর্যাদাসম্পন্ন) মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার গণমাধ্যমকে জানান “আমার পুরোনো পেশা শিক্ষকতায় ফিরব। গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায়ের অংশী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

এসময় তিনি নতুনদের উদ্দেশে বলেন, “নতুন চিফ প্রসিকিউটর আসছেন, আশা করছি উনি খুব ভালোভাবে মামলা পরিচালনা করবেন। উনার জন্য শুভকামনা রইল।”

মো. সাইমুম রেজা তালুকদার ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ল-এর সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন । তিনি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত একজন আইনজীবী এবং ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য।

Tag :
About Author Information

জনপ্রিয়

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার

Update Time : ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬