সর্বশেষ :
মোরেলগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ হরমুজের ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের নজরদারি ড্রোন নিখোঁজ শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং মার্চে সমুদ্রের তাপমাত্রা ছিল রেকর্ডের কাছাকাছি: ইইউ পর্যবেক্ষণ সংস্থা জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম বাগেরহাটের মোরেলগঞ্জে ০২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দাবায় ওপেন এআইর কাছে হার মানলো গ্রক এআই

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দাবার একটি প্রতিযোগিতা হয়েছে। তবে সেখানে রক্ত মাংসের কেউ অংশ নেয়নি, বরং অংশ নিয়েছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর সেই প্রতিযোগিতার ফাইনালে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। দাবার এই প্রতিযোগিতায় অংশ নেয় ওপেন এআইয়ের ০৩, ইলন মাস্কের এঙ্ এআই মডেল গ্রক ৪-এর মতো সব এআই মডেল। তিন দিনের এই ইভেন্টে একাধিক প্রতিষ্ঠানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম অংশগ্রহণ করে। আর সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে চ্যাটজিপিটি। মোট ৮টি এলএলএম অংশ নেয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ছিল ওপেন এআই, এঙ্এআই, গুগল, অ্যানথ্রপিকের মতো এআই মডেল, ছিল চীনা ডেভেলপারের তৈরি ডিপসিক ও মুনশট এআইর মতো মডেলও। এই প্রতিযোগিতার ফাইনালের শুরুর দিকে ইলন মাস্কের গ্রক এগিয়ে থাকলেও শেষের দিকে চ্যাটজিপিটি পরপর বাজিমাত করতে থাকে। গ্রক একাধিক ভুলও করে শেষের দিকে। আর তাতে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতে যায় স্যাম অল্টম্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।


এই বিভাগের আরো খবর