সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে সাইবার স্পেসে চীনের এট্যাক

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরে আক্রমণ করেছে চীনের হ্যাকাররা। গত মাসের শুরুতেই অর্থ দপ্তরের সিস্টেমে হানা দিয়েছিল কয়েকজন অজানা হ্যাকার। সমপ্রতি মার্কিন অর্থ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে, হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটারে নজরদারি করেছে। গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে থাকতে পারে। এই ঘটনায় মার্কিন প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, চীনা সরকারের মদতপুষ্ট হ্যাকাররাই এই সাইবার আক্রমণ করেছে। সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে হ্যাকাররা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেছে। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে এই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, সেই পরিষেবার মধ্যে দিয়েই হ্যাকাররা অর্থ দপ্তরের সিস্টেমে প্রবেশ করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হামলার মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্থিক নথি এবং মার্কিন অর্থনৈতিক কাঠামোর গোপন তথ্য চুরি হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে, ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ দপ্তরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তার পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। অর্থ দপ্তরের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয় এবং সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়। মার্কিন অর্থ দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আমরা দ্রæত প্রতিক্রিয়া দেখিয়েছি এবং হামলার দ্বিতীয় চেষ্টা রুখে দিতে পেরেছি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই সাইবার হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি দেশের নয়, বরং বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। চীনের সরকার যদিও এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।


এই বিভাগের আরো খবর