সর্বশেষ :
বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আনইন্সটল করা অ্যাপ রিমুভ করবেন যেভাবে

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

আইটি: স্মার্টফোন এখন সবার নিত্যসঙ্গী। সঙ্গে আর কিছু থাকুক বা না থাকুক স্মার্টফোনটি হাতে থাকবেই। স্মার্টফোনে বিভিন্ন কাজে নানান ধরনের অ্যাপ ব্যবহার করেন অনেকেই। আবার দরকার না হলে আনইনস্টল করে দেন। কিন্তু জানেন কি, শুধু আনইনস্টল করে দিলেই ফোন থেকে একেবারে মুছে যায় না। এগুলো থেকেই যায় এবং অনেক অ্যাপ ফোন থেকে তথ্য চুরি করে। আসলে আনইস্টল করে দেওয়ার পরেও এই অ্যাপগুলো মোবাইল ডাটা টানতে থাকে। এতে ব্যবহারকারীদের অসুবিধা দুই রকমের। তার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে ডাটা ফুরিয়ে যায়, দ্বিতীয়টা হচ্ছে প্রাইভেসি। অর্থাৎ গোপন বিষয় আর গোপনে থাকছে না। এজন্যই কোনো অ্যাপ আনইনস্টল করে দিলেই ঝামেলা শেষ হয়ে যায় না। তা বরাবরের মতো ডিলিট করা দরকার। অনেকেই ভাববেন যে আনইনস্টল করার পর অ্যাপ তো হোম পেজ থেকে উধাও হয়ে গেল, এবার সেটা ডিলিট কী করে করা যাবে! দেখে নিন কীভাবে একেবারে এই আনইনস্টলড অ্যাপ মুছে ফেলা যায়- ফোনের সেটিংস থেকে গুগল অপশনে ক্লিক করতে হবে। এরপর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে যান। এবার ক্লিক করুন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে। নিচের দিকে পাবেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অপশন। এখানে ফোনে এখনো যে অ্যাপগুলো রয়েছে এবং যেগুলো আনইস্টল করা হয়েছে, সবকটাই খুঁজে পাবেন। বেছে নিন আনইনস্টল অ্যাপ অপশন। ডিলিট অ্যাকসেস অ্যান্ড কানেকশনে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে মোবাইল ডাটা শেয়ারিং।

 


এই বিভাগের আরো খবর